
এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গণভোটের প্রচারনা চালানো হচ্ছে। ব্যানার, ফেস্টুন, প্রচারপত্র ও লিফলেট সরকার থেকেই সরবরাহ করা হচ্ছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম বলেন, গণভোটের প্রচারনা কার্যক্রমের উগ্রগতি পর্যালোচনায় প্রতিনিয়ত জেলা ও উপজেলা পর্যায়ে জুম মিটিং ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দায়িত্বপ্রাপ্তদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। এসব কার্যক্রমের উগ্রগতির প্রতিবেদন প্রতিদিন ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হচ্ছে।
জেলার প্রতিটি ভোট কেন্দ্র প্রয়োজনীয় সিসি ক্যামেরার আওতায় আনার কথা জানিয়ে রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম বলেন, ভোটের দিন এসব সিসি ক্যামেরা সার্বক্ষনিক মনিটরিং করা হবে। এছাড়াও চরাঞ্চলের কেন্দ্রগুলোর নিরাপত্তায় তুলনামূলক বেশি ফোর্স দায়িত্বে থাকবেন। চরাঞ্চলে কর্তব্যরতদের আসা যাওয়ার জন্য নৌকা, মোটরসাইকেল ও ঘোড়ার গাড়ি এবং আলোর স্বল্পতা দূরীকরণে ফগ লাইটের ব্যবস্থা করা হবে।
ক্ষতিগ্রস্থ কেন্দ্র ও রাস্তাঘাট প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্থ ভোট কেন্দ্রগুলোর অবকাঠামো মেরামত ও যাতায়াতের ক্ষতিগ্রস্থ রাস্তা মেরামতের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক