
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট–২ আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদেরের আইটি উপদেষ্টা এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন দলগ্রাম বাজারে বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
এ সময় তিনি বাজারের ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, বয়োজ্যেষ্ঠ ও তরুণদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন বলেন, জাতীয় পার্টি সবসময় সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে কাজ করে এসেছে। নির্বাচিত হলে তিনি লালমনিরহাট–২ আসনের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবেন। গণসংযোগকালে স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক