হোম » সারাদেশ » শেরপুর ও জামালপুরের সাংবাদিকদের নিয়ে পিআইবি’র নির্বাচনকালীন প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুর ও জামালপুরের সাংবাদিকদের নিয়ে পিআইবি’র নির্বাচনকালীন প্রশিক্ষণ উদ্বোধন

মোঃ শরিক উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:
শেরপুর ও জামালপুরের সাংবাদিকদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে দু’দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে শেরপুর জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টারে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ছিলেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান। ওইসময় আরও বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কার্যকরী সভাপতি রফিক মজিদ প্রমুখ।


এসময় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন সময়ে কোনোভাবে সাংবাদিকদের দ্বারা যাতে কোনো বিচ্যুতি না ঘটে, সেটি নিশ্চিত করতে সাংবাদিকদের প্রশিক্ষিত করা বা আইন-কানুনে আরও দক্ষ করতে পিআইবি এই প্রশিক্ষণের আয়োজন করেছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকর্মীদের অনেক দায়িত্ব ও কর্তব্য আছে। সেটি সঠিকভাবে পালনে তাদের ভূমিকা রাখতে হবে।

প্রশিক্ষণে শেরপুর ও জামালপুর জেলায় কর্মরত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। শুক্রবার এ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!