
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে উপজেলা পর্যায়ে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । তারুণ্য উৎসব ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে মঙ্গলবার (৬জানুয়ারি) সকালে উপজেলার সরকারি কেজি ইউনিয়ন বালক বিদ্যালয় মাঠে ২ দিনব্যাপী ৫৪ তম এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন,কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। এবং বুধবার (৭ জানুয়ারি) প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদ হল রুম
মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। এ সময় অনুষ্ঠানে
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার,
কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ রিয়াজুল হক, হোগলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার,সালেকিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মহিউদ্দিন ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান।
দুই দিনব্যাপী এই রিয়া প্রতিযোগিতায় ৪০টি ইভেন্টে উপজেলার ৩১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩ শত শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ