হোম » সারাদেশ » মাহফুজ সাজু সভাপতি, বিপুল ইসলাম সম্পাদক: টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের কমিটি ঘোষণা

মাহফুজ সাজু সভাপতি, বিপুল ইসলাম সম্পাদক: টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের কমিটি ঘোষণা

মিজানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের সাত সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২৬ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

ঘোষিত উপদেষ্টা পরিষদে একজন বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি, চারজন অভিজ্ঞ আইনজীবী এবং টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত জ্যেষ্ঠ ও অভিজ্ঞ সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। উপদেষ্টারা সংগঠনের নীতিনির্ধারণ, দিকনির্দেশনা প্রদান এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে জানানো হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ফোরামের কার্যনির্বাহী কমিটিতে মাই টিভি, দি ডেইলি অবজারভার ও ঢাকা মেইলের লালমনিরহাট প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহফুজ সাজু সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সংবাদদাতা বিপুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। এছাড়াও কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যদের নাম ও পরিচয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নবগঠিত কার্যনির্বাহী কমিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে সক্রিয়ভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির মাধ্যমে টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং অধিকার সুরক্ষায় কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!