
রংপুর ব্যুরো
রংপুরে অস্বচ্ছল, ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কওে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে গতকাল রবিবার (৪ জানুয়ারী) বিকেলে উত্তম স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ১ হাজার ৫৫ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।
এ সময় ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান উপস্থিত থেকে কম্বল বিতরন করেন। শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ৭২ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম আজম চৌধুরী, উত্তম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলীসহ সেনাবাহিনীর কর্মকর্তারা। এ সময় শারীরিকভাবে অক্ষমদের শীতবস্ত্রের সাথে আর্থিক অনুদান দেয়া হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক