
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া নওদাপাড়া নবীগঞ্জ দাখিল মাদ্রাসার উদ্যোগে গত শুক্রবার (২ জানুয়ারি) এক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ মোহাম্মদ আবিদুর রহমান সোহেল।
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস ছামাদের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোহাম্মদ হযরত আলীর সহ-সভাপতিত্বে মাহফিলটি অনুষ্ঠিত হয়। কোরআন ও হাদিসের আলোকে তাফসীর পেশ করেন মাওলানা শামীম রেজা সিদ্দিকী (সাতক্ষীরা), মাওলানা আব্দুল ওয়াহিদ সিদ্দিকী ও হাফেজ কারী মাওলানা মোহাম্মদ শাহ জামাল সিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহরের ধরমপুর দিগন্ত আইডিয়াল স্কুলের চেয়ারম্যান ও শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ আসলাম, শহর জামায়াতে ইসলামের মিডিয়া ও প্রচার সম্পাদক আলহাজ্ব ইকবাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলম সরকার, এমদাদুল হক, মনিরুজ্জামান টিটু, আব্দুল মান্নান, খাজা মিয়া, রুহুল আমিন, গোলাম মোস্তফা, আরিফুল ইসলাম আরিফ, নাহিদসহ মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক মুসল্লি। মাহফিলে বক্তারা কোরআনের শিক্ষা বাস্তব জীবনে অনুসরণ করার আহ্বান জানান এবং সমাজ গঠনে দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা