হোম » রাজনীতি » ভোটার হতে নির্বাচন কমিশনে যাচ্ছেন তারেক রহমান, ভ্যানগার্ডে সাইফুল আলম নীরব

ভোটার হতে নির্বাচন কমিশনে যাচ্ছেন তারেক রহমান, ভ্যানগার্ডে সাইফুল আলম নীরব

ফজলে রাব্বিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কার্যালয়ে যান।

এ সময় ভ্যানগার্ড হিসেবে তার সঙ্গে উপস্থিত ছিলেন তেজগাঁওয়ের কৃতিসন্তান, ঢাকা-১২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব সাইফুল আলম নীরব। তার নেতৃত্বে হাজার হাজার বিএনপি নেতা-কর্মী আগারগাঁও এলাকায় জড়ো হন।

নেতা-কর্মীদের উপস্থিতিতে ঢাকার রাজপথ হয়ে ওঠে স্লোগানে মুখর। বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ভালোবাসা, আনুগত্য ও অকুণ্ঠ সমর্থন প্রকাশ করেন।

এ সময় সাইফুল আলম নীরব নিজেই স্লোগান ধরেন—
“তারেক রহমান, বাংলাদেশের প্রাণ—তারেক রহমান।
তার স্লোগানে মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।

ঘটনাস্থলে উপস্থিত নেতা-কর্মীরা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব এবং তারা যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!