
মোহাম্মদ আসাদুজ্জামান(সিনিয়র রিপোর্টার):
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মেজর অবঃ আবদুল মান্নান এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান মৃধা।
প্রেসিডিয়াম সদস্য সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক সাংসদ মাহী বি চৌধুরী,ওয়াসিমুল ইসলাম, মহসীন চৌধুরী, উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু, মোঃ আইনুল হক,আব্দুর রউফ মান্নান, তানজিলা মান্নান,শিপ্রা রহিম,জুবরান গাজী, উপাধ্যক্ষ সাদিয়া বেগম,শেখ সূচিতা জাহান স্নেহা ও সোনিয়া পান্নি। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাহী বি চৌধুরী, আশরাফুল ইসলাম, শাহজাহান সিরাজ সবুজ,নওয়াব বাহাদুর ও ডঃ আবু নোমান।সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন তাশফিক মান্নান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হয়েছেন যথাক্রমে হাজী মোস্তফা সারোয়ার ও আরিফুল হক সুমন। পররাষ্ট্র বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন তাজরিনা মান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াসের তপু এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাকিফ আহমেদ।১৫১ সদস্য বিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটির বাকী পদগুলো অতি শীঘ্রই ঘোষণা করা হবে।
গতকাল ২৬ ডিসেম্বর, শুক্রবার বাদ জুম্মা রাজধানীর বারিধারায় সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাঃ বি চৌধুরীর বাসভবনে বিকল্পধারা বাংলাদেশের ২য় জাতীয় কাউন্সিল দলের সিনিয়র সহ-সভাপতি জনাব মহসীন চৌধুরীর সভাপতিত্বে এবং শিক্ষা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন তানজিলা মান্নান এবং প্রধান অতিথি ছিলেন ডাঃ শায়লা বি চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক জোটের চেয়ারম্যান ও যুক্তফ্রন্টের সমন্বয়ক এডভোকেট সিদ্দিকুর রহমান খোরশেদ।
কাউন্সিল অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুবরান গাজী, শাহজাহান সিরাজ সবুজ,মোস্তফা সারোয়ার, আরিফুল হক সুমন, আনোয়ার হোসেন রাজ, আশরাফুল ইসলাম,সনি আদিত্য , ইলিয়াস হোসেন শাওন ড,শেখ মহিউদ্দিন সায়েম প্রমূখ।

আরও পড়ুন
“অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে তামাকপণ্যের উপর কর বৃদ্ধির প্রস্তাব চিকিৎসকদের”
বনানী উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বনানীতে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস