হোম » রাজনীতি » তারেক রহমানের প্রত্যাবর্তনে ঐক্যবদ্ধ বিএনপি – বেলীর শুভেচ্ছা

তারেক রহমানের প্রত্যাবর্তনে ঐক্যবদ্ধ বিএনপি – বেলীর শুভেচ্ছা

লালমনিরহাট প্রতিনিধি: ২৫ ডিসেম্বর ২০২৫—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের স্বদেশে আগমন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোছা: মাকতুফা ওয়াসিম বেলী।

তিনি লালমনিরহাট জেলা বিএনপির সদস্য, লালমনিরহাট জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক, হাতীবান্ধা উপজেলা মহিলা দলের আহ্বায়ক এবং হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

এক শুভেচ্ছা বার্তায় মোছা: মাকতুফা ওয়াসিম বেলী বলেন,
“দীর্ঘদিন পর প্রিয় নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রকামী জনগণের জন্য একটি নতুন আশার বার্তা। তাঁর নেতৃত্বে দেশ আবারও গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার ফিরে পাবে—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।”

তিনি আরও বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ ঐক্যবদ্ধ। আগামীর বাংলাদেশ গঠনে তারেক রহমানই হবেন জনগণের আশা ও ভরসার ঠিকানা।”

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!