
মো. মোশারফ হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান-এর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শাকিল উজ্জামানের বাবা ও গণঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ গোপালপুর উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান-এর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত রাজনীতি গড়ে তুলতে শাকিল উজ্জামান দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলনের মাধ্যমে টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের নির্বাচনী প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল। মনোনয়ন ফরম উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও