হোম » সারাদেশ » ফরিদপুর-১ আসনে ওয়ালিউর রহমান রাসেলের মনোনয়ন ফরম সংগ্রহ

ফরিদপুর-১ আসনে ওয়ালিউর রহমান রাসেলের মনোনয়ন ফরম সংগ্রহ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. ওয়ালিউর রহমান রাসেল।

​বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

​ফরম সংগ্রহকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি মাওলানা হুসাইন আহমেদ, আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক হাদী জসিমসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

​মনোনয়ন ফরম সংগ্রহের পর মো. ওয়ালিউর রহমান রাসেল সাংবাদিকদের জানান, নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি তার রয়েছে। তবে বৃহত্তর রাজনৈতিক সমীকরণের কথা উল্লেখ করে তিনি বলেন, ইসলামি সমমনা ৮ দলের একক প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। জোটগত সিদ্ধান্তের অপেক্ষায় আমরা আছি। তবে শেষ দিন পর্যন্ত আমি মনোনয়নের ব্যাপারে আশাবাদী। তিনি আরও বলেন, প্রার্থিতার বিষয়ে দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবে, সেটিই চূড়ান্ত হিসেবে মেনে নিব। এসময় তিনি দেশ, মানবতা ও ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ থাকার জন্য সবাইকে আহবান জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!