হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

আলফাডাঙ্গায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত ৬০ জন জেলের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
​বুধবার (২৪ ডিসেম্বর) সকালে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এই সহায়তা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন ও উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা প্রমুখ।
আলফাডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু জানান, ‘জেলেরা যেন কেবল মাছ ধরার ওপর নির্ভরশীল না থেকে পশুপালনের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন করতে পারে, সেই লক্ষ্যেই সরকারের এই মহতী উদ্যোগ। এই বাছুরগুলো লালন-পালনের মাধ্যমে তারা ভবিষ্যতে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হবে।’
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!