
জেএম. মমিন, বোরহানউদ্দিন (ভোলা)
সংবাদদাতাঃভোলার বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলনকালে জড়িত এক ব্যক্তির কাছ থেকে ১লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে উপজেলার গংগাপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি রনজিৎ চন্দ্র দাস।
তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ওই ইউনিয়নের তেতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়। যা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের সুলতান আহমেদ এর ছেলে মো : হারুন কে আটক করা হয়। আসামি অপরাধ স্বীকার করায় দোষী সাব্যস্ত করে ১লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এ কর্মকর্তা আরও জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া