হোম » সারাদেশ » বগুড়ার শাজাহানপুরে জাল টাকাসহ দুই জাল কারবারি গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুরে জাল টাকাসহ দুই জাল কারবারি গ্রেপ্তার

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় জাল টাকাসহ দুই জাল কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মিজানুর রহমান ও বিটুল।

‎গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে শাজাহানপুর উপজেলার ফুলদিঘী মধ্যপাড়া এলাকার জমির আলী মোড় সংলগ্ন মোস্তাক আহম্মেদের মুদি ও ফেক্সিলোড দোকানের সামনে পাকা রাস্তায় অবস্থানকালে স্থানীয়দের দেওয়া মোবাইল ফোনের সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

‎এ সময় দেহ তল্লাশি করে মিজানুর রহমানের পরিহিত ফুল প্যান্টের ডান পকেট থেকে ১ হাজার টাকার ২টি জাল নোট এবং বাম পকেট থেকে নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। অপরদিকে বিটুলের পরিহিত ফুল প্যান্টের বাম পকেট থেকে ১ হাজার টাকার ২টি জাল নোট উদ্ধার করা হয়। এ সময় মোট ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

‎এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!