
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
কাউখালীতে পারিবারিক কলহ মেটাতে তান্ত্রিকের খপ্পোরে পরে এক গৃহ বধু খোয়ালেন কাণের ২ ভড়ি ওজনের ৩ জোড়া স্বর্ণের কানের দুল। মোবাইল টিকটকের মাধ্যমে টিকটকের বিজ্ঞাপন দেখে পরিচয় ঘটে মহিলা তান্ত্রিকের। ঘটনার বিবরনে জানা যায় উপজেলার দাসেরকাঠী গ্রামের মাহাবুব হাওলাদার এর স্ত্রী ফাতেমা আক্তার (১৮) তার পারিবারিক কলহ মিটিয়ে দেবার জন্য তান্ত্রিকের স্মরনাপ্ন্ন হন। এর সূত্র ধরে গতকাল রবিবার সকালে তান্ত্রিক কবিরাজ তাকে ফোন দিয়ে সোনা রূপা নিয়ে উপজেলার কাছে আসতে বলেন। ফাতেমা তিনি তার নিজের ২ জোড়া স্বর্ণের দুল ও মায়ের একজোড়া স্বর্ণের দুল নিয়ে উপজেলার সামনে আসে। তান্ত্রতান্ত্রিক আগে মহিলা পরিচয় দিলেও কাউখালীতে আসেন হুজুর সেজে এক পুরুষ তান্ত্রিক। ফাতেমা জানান কথার ফাঁদে পড়ে তার সব কথা বিশ্বাস করেন। এ সময় তান্ত্রিক উপজেলার গেটের ওয়ালের পাশে নিয়ে একটি তাবিজে স্বর্ণগুলো ভর্তি করে ভিতরে ঢোকাতে বলেন। এরপর তান্ত্রীক স্বর্ণদ ভরা তাবিজটি হাতে নিয়ে মাটি ভতি একই রকম তাবিজ তার হাতে দিয়ে বাড়ীতে গিয়ে মাটিতে পুতে রাখতে বলেন। ফাতেমা বাড়ীতে গিয়ে সন্দেহ হলে তাবিজটি ভেঙ্গে দেখেন শুধু মাটি ভর্তি। এরপর সে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ বিষয়টি আমলে নিয়ে ঘটনা স্থানের ফুটেজ সংগ্রহ করে অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াকুব আলী বলেন বিষয়টি জানার পর দ্রুত সময়ের মধ্যে সাব ইন্সপেক্টর রাসেলকে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা