হোম » সারাদেশ » রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় হামলা ভাংচুর ও মালামাল লুট

রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় হামলা ভাংচুর ও মালামাল লুট

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। শুধু তাই নয় নগদ টাকা ও গহনা লুটে নেয়ারও অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার তারাবো পৌরসভার মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার হওয়ায় ভুক্তভোগী পরিবারের সদস্য ও থানা অভিযোগকারী মাসাবো এলাকার বাসিন্দা ইব্রাহিমের স্ত্রী রাবেয়া বেগম (৩৬) জানান,-১১/১২/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৫:০০ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার অর্ন্তগত উত্তর মাসাবো সাকিনস্থ জনৈক আরিফ এর বাড়ী সংলগ্ন খেলার মাঠে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র ১নং বিবাদী আমার ভাসুর এর ছেলে মোবারক (২২)কে অকথ্য ভাষায় গালিগালাজ করতঃ এলোপাথাড়ী কিল-ঘুষি চর থাপ্পড় মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে একই এলাকার বাসিন্দা করিমের ছেলে সাইফুল (১৮), মোকারমের ছেলে শাওন (২০), আনোয়ারের ছেলে রিমন (২০), মোকারম (৪৫), ও আনোয়ার (৫০)সহ আরও অজ্ঞাত লোকজন।
এর জেরে একই বিবাদীগন তার ভাসুর এর মেঝো ছেলে মামুন (২৬) ও দেবর এর ছেলে শাকিল (১৮) দ্বয়ের উপর অতর্কিত হামলা করে এলোপাথাড়ী কিল-ঘুষি, চড় থাপ্পড় মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। বিবাদীগন আমার বসত ঘরে অনাধিকার প্রবেশ করিয়া আমার শয়নকক্ষের ড্রেসিং টেবিল ভাংচুর করিয়া অনুমান ১০,০০০/-(দশ হাজার) টাকার ক্ষতি সাধন করে। এক পর্যায়ে ৩নং বিবাদী আমার গলায় থাকা সোনার চেইন, যাহার ওজন ৮ আনা, যাহার মূল্য অনুমান ৮০,০০০/-টাকা জোর পূর্বক নিয়ে যায়। আমার ডাক চিৎকারে পাড়া প্রতিবেশী ও আশেপাশের লোকজন এলে বিবাদীগন প্রকাশ্যে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রান নাশের হুমকি প্রদান করে চলে যায়৷
এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷

এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনা তদন্ত করে আইনি পদক্ষেপ নেয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!