হোম » Uncategorized » বগুড়ায় আদালত চত্ত্বর থেকে পালানো আসামি গ্রেপ্তার

বগুড়ায় আদালত চত্ত্বর থেকে পালানো আসামি গ্রেপ্তার

‎এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় আদালত চত্ত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি শাহীন ওরফে মিরপুর (১৯),কে অবশেষে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

‎শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার সাবগ্রাম হাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। শাহীন বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চাঁনপাড়া এলাকার নুর আলমের ছেলে।

‎জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ওসি ইকবাল বাহার জানান, আদালত চত্ত্বর থেকে পালানোর পরপরই বিভিন্ন সূত্রে তার অবস্থান অনুসন্ধান শুরু করা হয়। শুক্রবার সকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

‎উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আদালত চত্ত্বর থেকে কৌশলে পালিয়ে যায় শাহীন। এর আগে ১০ ডিসেম্বর রাতে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির জিডি নং ১৭৬–এর সূত্র ধরে চকসূত্রাপুর এলাকায় মাদক উদ্ধার অভিযানের সময় স্থানীয়রা তাকে থানা রোডে আকবরিয়া হোটেলের সামনে সন্দেহজনক অবস্থায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরদিন বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হলে সেখান থেকেই সুযোগ বুঝে পালিয়ে যায় সে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!