
মো. মোশারফ হোসেন, গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুরে ২৯ নভেম্বর শনিবার দুপুরে গোপালপুর উপজেলা পৌরসভার ২ নং ওয়ার্ড এর ভূয়ার পাড়ার উদ্যোগে বিএনপি’র অন্যতম কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী জনাব আব্দুস সালাম পিন্টু সাহেব কে গন সম্বর্ধনা দিলেন ওয়ার্ডের জনসাধারণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মজলুম জননেতা আব্দুস সালাম পিন্টু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি এলাকারই বাসিন্দা জনাব মোঃ সেলিম মন্ডল সাহেব। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাক্তার শমসের আলী ও উপজেলা যুবদলের সম্মানিত অন্যতম সদস্য মোঃ ফারুক হোসেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত ভিপি, উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথার, সাধারণ সম্পাদক চানমিয়া, গোপালপুর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক, সাইফুল ইসলাম তালুকদার (লেলিন), উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন প্রিন্স, উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ মনছুর রহমান, সাবেক কাউন্সিলর কুরবান হোসেন, কাউন্সিলর উজ্জ্বল মিয়া,২ নং ওয়াড বিএনপি’র সভাপতি মিন্টু মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর ভান্ডার, ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ, ও সাধারণ সম্পাদক হীরা মিয়া, পৌর ছাত্রদলের সভাপতি রোমান,পৌর জিয়া মঞ্চের সভাপতি জিয়া উদ্দিন জিয়া, ডাক্তার আকিবুল, অত্র এলাকার গ্রামবাসী ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩