হোম » সারাদেশ » মোল্লাহাটে গাওলা ইউনিয়ন যুবদল কার্যালয়ের উদ্বোধন

মোল্লাহাটে গাওলা ইউনিয়ন যুবদল কার্যালয়ের উদ্বোধন

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ৫ নং গাওলা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) বিকেলে চাঁদের বাজার এলাকায় অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মোল্লাহাট উপজেলা শাখার সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, জাহিদ মিয়া, রিয়াজ মিয়া, শেখ শরিফুজ্জামান শিমুল ও তাওহিদ শিকদার। আরও উপস্থিত ছিলেন—মাঈনুল শরীফ, রাসেল খান, নুর ইসলাম শেখ, সিকদার হুসাইন, বিল্লাল শেখ, তরিকুল ইসলাম মোল্লা, ফুরকান শেখ ও সর্দ্দার আবুল হাসানসহ স্থানীয় যুবদল ও বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন শেখ জিয়াউর রহমান। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য যুবদল নেতাকর্মীর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
সভায় লায়ন শেখ জিয়াউর রহমান বলেন, “বিগত ১৭ বছর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে আমরা স্বাভাবিকভাবে সভা-সমাবেশ করতে পারিনি। এই নতুন কার্যালয় থেকে গাওলা ইউনিয়ন যুবদলের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীলভাবে পরিচালিত হবে। বিএনপির তথা ধানের শীষের পক্ষে জনমত গঠন ও ভোট চাওয়ার কার্যক্রম আরও শক্তিশালী হবে।”
উদ্বোধন শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!