
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইল উপজেলার নাইকানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিনোদন ও সৃজনশীল বিকাশের জন্য নির্মিত ‘মিনি পার্ক’-এর উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আকলিমা বেগম।
বৃহপতিবার (১৩ নভেম্বর ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পার্কটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নিয়ামত উল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও আনন্দময় পরিবেশে বেড়ে উঠবে এই লক্ষ্যেই মিনি পার্কটি স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আকলিমা বেগম, “শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের হাসি-খুশি শৈশব নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। এই পার্ক তাদের জন্য আনন্দ ও শেখার এক নতুন দিগন্ত খুলে দেবে।”
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে পার্কের বিভিন্ন খেলাধুলার স্থাপনা ঘুরে দেখেন এবং শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটান।

আরও পড়ুন
বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডে সাবমারসিবল পাম্প উদ্বোধন, জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন