হোম » রাজনীতি » সিরাজগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী আলিমকে গণসংবর্ধনা

সিরাজগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী আলিমকে গণসংবর্ধনা

ফজলে রাব্বি , বেলকুচি প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।


গতকাল বৃহস্পতিবার দুপুরে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক থেকে বেলকুচি ও এনায়েতপুর থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বেলকুচি ও এনায়েতপুর থানা এলাকা প্রদক্ষিণ করে বিভিন্ন স্থানে ফুলেল সংবর্ধনার মধ্য দিয়ে শেষ হয়।

পরে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে তিনি উপমহাদেশের প্রখ্যাত ওলি হযরত খাজা ইউনুস আলী (রহ.)-এর মাজার শরিফ জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার কার্যক্রমের সূচনা করেন।

অনুষ্ঠানে বেলকুচি ও এনায়েতপুর থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!