
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, গম ও সূর্যমুখীর বীজ ও সার সহায়তার জন্য কৃষি প্রনোদনার আওতায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাসাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ হল রুমে সকাল ১০টায় এ প্রনোদনা বিতরণ করা হয়।
বাসাইল উপজেলা কৃষি অফিসার শাহজাহান আলীর সভাপতিত্বে বাসাইলের সহকারি কমিশনার (ভূমি) নিয়ামতউল্লাহ অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের প্রনোদনা বিতরণ করেন। এ সময় উপজেলা মৎস্য অফিসার হাফিজুর ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার মাহফুজা খানম, সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম, উপ সহকারী কৃষি অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রনোদনার আওতায় ৭ হাজার কৃষকদের সরিষা, ১৫০ জন কৃষকদের গম ও ৫০ জন কৃষকদের সূর্যমূখির বীজ ও ২০ কেজি করে সার বিনামূল্যে বিতরণ করা হয়।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও