
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাতের ছায়ায় জেগে উঠুক ঈমানের আলো এই প্রতিপাদ্য কে সামনে রেখে উল্লাপাড়া প্রেসক্লাব হলরুমে সিরাত সেমিনার ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া উপজেলা ওলামা পরিষদের পৌর কমিটির আয়োজনে মুফতি আনিছুর রহমানের সভাপতিত্বে ও রাশেদ মামুনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শায়খুল হাদীস মাওলানা কাজী ফজলুল করিম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক লেখক মাওলানা আব্দুল আলীম,মাওলানা আবু বকর, মাওলানা মাহমুদ হাসান,মাওলানা আবুল কালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন,সাধারণ সম্পাদক ময়নু্ল হোসাইনসহ প্রেসক্লাবের সদস্যরা।
অনুষ্ঠানে ওলামা পরিষদের আলোচকরা সাংবাদিকদের রাসুল সাঃ এর জীবনী ও আদর্শ কে মনেপ্রাণে ধারণ করতে আহ্বান জানান। এবং বিভিন্ন ইসলামিক বিষয়ে আলোচনা করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান