হোম » সারাদেশ » মেঘনায় হেরিংবন সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে স্কুল পরুয়া শিক্ষার্থীরা। 

মেঘনায় হেরিংবন সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে স্কুল পরুয়া শিক্ষার্থীরা। 

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (0.25416666, 0.33229166); modeInfo: ; sceneMode: 8; cct_value: 0; AI_Scene: (12, 0); aec_lux: 216.23541; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 38;

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মহেশখোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আঃ কাদির মোল্লার বাড়ি পর্যন্ত প্রায় ২৫০ মিটার হেরিংবন সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ইট উঠে গেছে, কোথাও কোথাও সড়ক ধসে পড়েছে। বর্ষার পানি জমে কাদা ও ঝোপঝাড়ে ভরে গেছে পুরো পথ। এতে প্রতিদিন সীমাহীন ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।
এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত জনসাধারণ যাতায়াত করেন। বিশেষ করে মহেশখোলা উচ্চ বিদ্যালয় ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া শিক্ষার্থীদের দুর্ভোগ সবচেয়ে বেশি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাত্র কয়েক বছর আগেই এলজিএসপি-৩ এর অর্থায়নে ২০২০–২০২১ অর্থবছর ৩ লাখ ১২ হাজার ৩৯ টাকায় রাস্তার কাজটি সম্পন্ন হয়। কিন্তু নির্মাণে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের কারণে অল্প সময়ের মধ্যেই সড়কটি নষ্ট হয়ে যায়। বর্তমানে রাস্তাটি সংস্কারের অভাবে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।
বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলে  “বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে হাঁটাও কষ্টকর হয়ে পড়ে। শিক্ষার্থীদের কাদা পেরিয়ে স্কুলে যেতে হয়। আগে সাইকেল কষ্ট করে হলেও চলাচল করা যেত, কিন্তু এখন সেটাও সম্ভব হচ্ছে না।”
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বলেন, “ডিসি স্যার ও মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া আমি বক্তব্য দিতে পারব না। তবে রাস্তাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!