হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ‘হাত ধোয়ার নায়ক হোন’ এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অভিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য এক র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন তথ্য ও উপাত্ত তুলে ধরেন। এরআগে শিক্ষার্থীদের হাত ধোয়া প্রদর্শনীতে হাত ধোয়ার সঠিক পদ্ধতি দেখানো হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মতিয়ার রহমানের পরিচালনায় বক্তব্য দেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!