
শাহজাহান সিরাজ:
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সোমবার গাইবান্ধায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা, ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলকসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। স্থানীয় ইসলামিয়া হাইস্কুল মাঠে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’। জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ, এনজিও প্রতিনিধি আফতাব হোসেন প্রমুখ।
এর আগে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে ইসলামিয়া হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে ফায়ার সার্ভিসের উদ্যোগে দুর্যোগ প্রশমন দিবস বিষয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক