
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও মানহানিকর তথ্য প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক বিএনপি নেতা।
শনিবার বিকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উজিলাব গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা মো.রফিক উদ্দিন। ভুক্তভোগী রফিক উদ্দিন শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
ভুক্তভোগী মো. রফিক উদ্দিন বলেন, গত ৭ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাকে জরিয়ে মানহানিকর তথ্য প্রচার করছে। একই সঙ্গে আমার ছবি ব্যবহার করে মিথ্যা প্রচার করা হচ্ছে। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি এসকল বিষয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, একটি কুচক্রী মহল আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় করতে এমন মিথ্যা প্রচার করছে। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী