
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সিপিএসসি, বগুড়ার একটি বিশেষ অভিযানে ৬২.৭ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, বগুড়া জেলার সদর থানার আওতাধীন বগুড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ১ নম্বর রেলঘুন্টি এলাকায় ‘নাসিমা স্যানেটারি’ দোকানের সামনে অবৈধ মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয় চলছে। র্যাব-১২ এর অধিনায়কের দিকনির্দেশনায় সিপিএসসি, বগুড়ার একটি চৌকস দল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান পরিচালনা করে তিনজনকে হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন: বাদল হরিজন (৩৫), পিতা: মৃত বাদল হরিজন, ঠিকানা: চকসূত্রাপুর হরিজন কলোনী, চামড়া গুদাম এলাকা, সদর উপজেলা বারুদ হরিজন (২৫), একই এলাকার বাসিন্দা সোহাগ মাহামুদ (২৬), পিতা: আব্দুল করিম, ঠিকানা: হাট শেরপুর, সারিয়াকান্দি উপজেলা।
তাদের কাছ থেকে ৬২.৭ লিটার চোলাই মদ, একটি লাল-কালো HONDA স্কুটি (রেজি. নং: বগুড়া-হ-১৮-২৬৪৭), একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল ফোন, চারটি সিমকার্ড এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত নগদ ১১,৩০০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানায়, মাদক নির্মূল ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। মাদক ও অপরাধমুক্ত বাংলাদেশ গঠনে র্যাবের এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

আরও পড়ুন
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান