
মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল:– জাপান ফুটবল এসোসিয়েশন কর্তৃক অনূর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে ঠাকুরগাঁও জেলা প্রমিলা দল রানার্স আপ হওয়ায় নারী ফুটবল দলকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্বাস্থ্যসেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলাম, বিএনপির সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতের সেক্রেটারি রজব আলী, বিএনপির বকুল মজুমদার, জিওপি’র মামুনুর রশিদ, প্রেসক্লাব সম্পাদক খুরশিদ শাওন,কোচ সুগা মূরমূ প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে বক্তারা নারী ফুটবলারদের সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং তাদের ভবিষ্যতে আরও ভালো করার জন্য সহযোগিতার আশ্বাস দেন। সংবর্ধনা শেষে অতিথিরা নারী ফুটবল দলের খেলোয়াড়দের হাতে ফুল ও উপহার তুলে দেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ