
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সিপিএসসি বগুড়ার একটি বিশেষ অভিযানে ১৩১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গত ৭ অক্টোবর রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রংপুর থেকে নারায়ণগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে করে কতিপয় ব্যক্তি ফেন্সিডিল বহন করে বগুড়ার দিকে আসছে। তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর অধিনায়কের দিকনির্দেশনায় র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি দল ঠেঙ্গামারা গ্রামের টিএমএসএস মেডিকেল কলেজের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পূর্ব পাশে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—জয়পুরহাট সদর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের মৃত কলম বক্সের ছেলে ফারুক হোসেন (৩১) এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার রুহুলি এলাকার আব্দুল হালিমের ছেলে কুহিলুদ্দিন ওরফে কবির (২৯)।
তাদের কাছ থেকে ১৩১ বোতল ফেন্সিডিল, ৩টি মোবাইল ফোন, ৬টি সিমকার্ড ও নগদ ২০০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরপূর্বক বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ বাংলাদেশ গঠনে র্যাবের এ তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ