হোম » সারাদেশ » পীরগঞ্জে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে ৮শ’২৩ কেজি পোনা অবমুক্ত

পীরগঞ্জে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে ৮শ’২৩ কেজি পোনা অবমুক্ত

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে মাছের উৎপাদন বৃদ্ধির সহায়ক হিসেবে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৮শ’২৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে । চলতি সনের গত আগষ্ট ও সেপ্টেম্বর মাসে বিভিন্ন জলাশয়ে এ সব মাছের পোনা অবমুক্ত করা হয়েছে । আনুষ্ঠানিক ভাবে পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন পীরগঞ্জ সহকারী কমিশনার (ভ‚মি) তানভীর আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, সরকারি পরিচালক নাজমুন নাহার মায়া, উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ফজলুল কবির ও পীরগঞ্জ উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন প্রমুখ।

পীরগঞ্জ উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, গত আগষ্ট ও সেপ্টেম্বর মাসে উপজেলার উম্মুক্ত জলাশয় বড় বিলায় ১শ’৪০ কেজি, বামনের বিলে ৬০ কেজি, আত্রাই বিলে ৪০ কেজি, রায়পুরস্থ বিলে ৪০ কেজি ও নতনীর বিলে৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে । এছাড়া একই সময়ে পীরগঞ্জ মেরিন একাডেমিস্থ পুকুর, উপজেলা পরিষদ পুকুর, থানা পুলিশের পুকুর সহ বেশ কিছু সংখ্যক প্রাতিষ্ঠানিক পুকুরে অতিরিক্ত আরও ৫ শ’ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে ।

মাছের পোনা গুলির মধ্যে রয়েছে দেশীয় শিং মাছ সহ রুই , কাতলা, মৃগেল ও কালবাউস । পীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন গণমাধ্যমকে বলেন, মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মানুষের খাদ্যে আমিষের চাহিদা পুরনের সহায়ক হিসেবে এ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!