
আবুল হাশেম: রাজশাহীর বাঘায় মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধারে পৃথক অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছে পুলিশ। গত ৩ অক্টোবর দিবাগত রাতে পরিচালিত অভিযানে বাঘা থানার পুলিশ রূপপুর মহদীপুর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে মোঃ মজনু শেখ (৪২)-কে আটক করে। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৫ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এছাড়া, বাঘা থানাধীন বনফুল হোটেলের কাছ থেকে চুরি যাওয়া আরওয়ান-৫ মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় রাজশাহীর বোয়ালিয়া থানার ফায়ার সার্ভিসের সামনে থেকে অভিযুক্ত রোহান আলী (১৯)-কে আটক করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে চারঘাট থানার বানেশ্বর এলাকা থেকে চুরি যাওয়া একটি এ্যাপাচি আরটিআর মোটরসাইকেলসহ আরও এক অভিযুক্ত মোঃ শাহরিয়ার (২৭)-কে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে চুরি মামলা রুজু করে আজ শনিবার (৪ অক্টোবর) সকল অভিযুক্তকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল