হোম » সারাদেশ » নাচোলে জুম্মার নামাজ পড়াতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত ইমাম

নাচোলে জুম্মার নামাজ পড়াতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত ইমাম

মোঃ আরিফুল  ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
 চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জুম্মার নামাজ পড়াতে যাওয়ার সময়, সড়ক দুর্ঘটনায় মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩অক্টবর) বেলা সাড়ে ১২ টার দিকে নাচোল-আমনুরা সড়কের হামিদপুর গ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত খালিদ মুসাব্বির নাচোল উপজেলার মাক্তাপুরের আব্দুল মালেকের ছেলে। তিনি একটি মসজিদের ইমাম ছিলেন। ওসি বলেন, ঐ ইমাম নাচোল উপজেলার হাটবাকইল যাচ্ছিলেন একটি মসজিদের জুম্মার নামাজ পড়াতে। যাওয়ার সময় হামিদপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরেদহ উদ্ধার করে। ওসি আরো বলেন, স্থানীয়রা দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যান। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!