হোম » সারাদেশ » হাতীবান্ধায় সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে পূজামণ্ডপে এনসিপির শুভেচ্ছা বিনিময়

হাতীবান্ধায় সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে পূজামণ্ডপে এনসিপির শুভেচ্ছা বিনিময়

মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর স্থানীয় নেতৃবৃন্দ। পরিদর্শনকালে তারা ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানান এবং সনাতনী ভাইবোনদের পাশে সবসময় থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির হাতীবান্ধা উপজেলার প্রধান সমন্বয়কারী আল-আমিন হোসেন, জেলা সদস্য রাশেদ হোসেন, যুগ্ম সমন্বয়কারী মশিউর রহমান, সহকারী যুগ্ম সমন্বয়কারী মোশারফ হোসেন আরফিন, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী শফিয়ার রহমান, কার্যকরী সদস্য সায়ন হোসেন, সদস্য সজীব হোসেন, রাসেল হোসেন ও আকাশ আহমেদসহ আরও অনেকে।
নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। আমরা চাই এ সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক। সনাতনী ভাইবোনদের সুখ-দুঃখের সাথী হয়ে এনসিপি সবসময় তাদের পাশে থাকবে।”
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!