
গকুল রাজবংশী. মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ২৬০টি পূজামণ্ডপের আইনশৃঙ্খলা ব্যাবস্থার প্রস্তুতি সভা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে মির্জাপুর থানা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আদনান মুস্তাফিজ। এ সময় অন্যদের মধ্যে মির্জাপুর থানা ইন্সপেক্টর তদন্ত (ওসি) সালাহ উদ্দিন, দেওহাটা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গিয়াজ উদ্দিনসহ থানা পুলিশের একাধিক কর্মকর্তা, মির্জাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম। উল্লেখ চলতি বছর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌর সভায় ২৬০ মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে হিন্দুনেতৃবৃন্দ জানিয়েছেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল