
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর পৌরসভার বহু প্রতীক্ষিত কিচেন মার্কেট অবশেষে শুভ উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মার্কেটটির উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব আশিক খান। অনুষ্ঠানে ব্যবসায়ী, সাংবাদিক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, জনাব সুজিত বসাক, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য কে. এম মাহবুবার রহমান হারেজ।
বক্তারা বলেন, এই কিচেন মার্কেটটি পাঁচ বছর আগে উদ্বোধনের কথা থাকলেও নানা প্রশাসনিক জটিলতার কারণে তা সম্ভব হয়নি। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যেন আর কোনো জটিলতা না থাকে এবং প্রকৃত ব্যবসায়ীরা যেন শাক-সবজি, মাছ, মাংস ও মসলা বিক্রির জন্য পর্যাপ্ত বসার সুযোগ পান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই আধুনিক ও নান্দনিক কিচেন মার্কেট। শেরপুর উপজেলার সার্বিক উন্নয়নে সরকারের নানা পরিকল্পনা রয়েছে, যার মধ্যে রয়েছে নদী খনন, রেলস্টেশন নির্মাণ ও পৌর এলাকার সড়ক উন্নয়ন। তবে এসবের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার।”

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল