
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলায় চলছে পূর্ণোদ্যমে প্রস্তুতি। এ বছর উপজেলাজুড়ে ৬৫টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে, পাশাপাশি মন্ডপ কমিটিগুলোও প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।
উপজেলার বিভিন্ন গ্রামে মন্ডপে চলছে পরিস্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ। প্রতিমাশিল্পীরা দিনরাত কাজ করে যাচ্ছেন প্রতিমা নির্মাণে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার জানান, আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠির মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। তারা আরও জানান, প্রতিটি মন্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের পথে।
উপজেলার পূজামন্ডপগুলোর মধ্যে সদর ইউনিয়নে ১০টি, সান্তাহার পৌরসভায় ১০টি, সান্তাহার ইউনিয়নে ৪টি, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ৯টি, নশরতপুর ইউনিয়নে ৭টি, কুন্দগ্রাম ইউনিয়নে ১৩টি এবং চাঁপাপুর ইউনিয়নে ১২টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
পূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকেও পূজাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত