হোম » সারাদেশ » বাগেরহাটের চার আসন ফেরত আনতে আইনি লড়াইয়ের ঘোষণা দিলেন শেখ ওয়াহিদুজ্জামান দিপু

বাগেরহাটের চার আসন ফেরত আনতে আইনি লড়াইয়ের ঘোষণা দিলেন শেখ ওয়াহিদুজ্জামান দিপু

0-0x0-0-0#

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চারটি সংসদীয় আসন ফিরিয়ে আনার দাবি ও নির্বাচন কমিশনের গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন বাগেরহাট-১ আসনের বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মোল্লাহাটে তার ব্যক্তিগত কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও সংবাদকর্মীদের সামনে বক্তব্য রাখেন তিনি। এসময় বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বক্তব্যে তিনি বলেন, “বাগেরহাটের চারটি আসন ফিরিয়ে আনতে সর্বপ্রকার চেষ্টা করা হবে। খুব শিগগিরই উচ্চ আদালতে রিট দায়ের করা হবে। নির্বাচন কমিশনের অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়া হবে।”
এসময় তিনি নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!