
মো. মোশারফ হোসেন, গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৬ নং মির্জাবাড়ী ইউনিয়ন এর ফাজিলপুর গ্রামের আজাদ স্পোর্টিং ক্লাবের মাঠে কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর আয়োজনে শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এই ফুটবল প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -১ আসনে (ধনবাড়ী-মধুপুর) বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব) আসাদুল ইসলাম আজাদ । মধুপুর উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম মেম্বার এর সভাপতিত্বে ফুটবল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ । প্রীতি ফুটবল ম্যাচে গেচুয়া ফুটবল একাদশ এবং বেরিবাইদ ফুটবল একাদশ অংশ গ্রহণ করেন । আবু বকর সিদ্দিক এর সুরেলা কণ্ঠের ধারাভাষ্যে প্রীতি ফুটবল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন হেলাল উদ্দিন এবং সহকারী রেফারি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হাসান ও কৌরব সাহা । গেচুয়া ফুটবল একাদশ তিন গোল দিয়েছে এবং বেরিবাইদ ফুটবল একাদশ দুই গোল দিয়েছে । তিন/ দুই গোলে গেচুয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয় ।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও