
নিজস্ব প্রতিবেদক
বরগুনা জেলার নারীও শিশু ট্রাইবুনাল মামলা নং-৩৯/০৯ ধারাঃ ১১(ক) এর মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী মোঃ ছলেমান (৪৮) কে ঢাকা থেকে গ্রেফতার করছে র্যাব-৮ সিপিসি-১।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক সারে ৮ টার দিকে, ঢাকা মহানগরীর মিরপুর-১ এর শাহ আলী তানিয়া জুয়েলার্স, বাসা-২/১, ব্লক-এ, রোড-৫, অভিযান পরিচালনা করে তালতলী উপজেলার জাকির তবক গ্রামের ছাদেম আলীর ছেলে মোঃ ছলেমানকে গ্রেফতার করছেন র্যাব-৮ সিপিসি-১।
পটুয়াখালী র্যাব-৮ সিপিসি-১ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের র্যাব-৪ এর সহযোগিতায় মোঃ ছলেমান কে গ্রেফতার করতে সক্ষম হই। তিনি একটা হত্য মামলা আসামী বিগত ১৭ বছর পলাতক ছিলেন। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তালতলী থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ