হোম » সারাদেশ » পীরগঞ্জে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পীরগঞ্জে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি’র) ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষে বুধবার বিকালে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু ,পীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সাইফুল আজাদ সহ উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
এ দিকে এ কর্মসূচিতে যোগ দিতে দুপুরের পর থেকে পীরগঞ্জের ১৫টি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাদ্যযš বাজিয়ে পৃথক পৃথক মিছিল নিয়ে উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জমায়েত হয় । তাদের মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস । শহীদ মিনার চত্বরের সমাবেশ শেষে দলীয় নেতা কর্মীরা এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের করে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে । বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর এ কর্মসূচিতে প্রায় ৫ সহস্রাধিক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ঘটে ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!