
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কমান্ডের ৭ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন জেলা ইউনিট কমান্ড। রোববার দুপুরে নবনির্বাচিত আহবায়ক কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেছেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের সদ্য বিদায়ী প্রশাসক রাসেল ইকবাল। এরআগে গত ২৫ আগস্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ফরিদপুর জেলা ইউনিট কমান্ডের আহবায়ক এম এ ছালাল লাল ও সদস্য সচিব মো. নজরুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক পরিপত্রে ৭ সদস্যবিশিষ্ট আলফাডাঙ্গা উপজেলা কমান্ডের আহবায়ক কমিটি অনুমোদন দেন।
কমিটিতে মো. আতিয়ার রহমানকে আহবায়ক, মো. মুঞ্জুর মিয়াকে যুগ্ম আহবায়ক ও মতিয়ার রহমানকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন, আলমগীর হোসেন, কায়েম মোল্যা, আবুল বাশার মিয়া ও রউফ সর্দার।
নবনির্বাচিত আহবায়ক মো. আতিয়ার রহমান বলেন, আমি যতদিন দায়িত্বে থাকবো, আলফাডাঙ্গা উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো। মুক্তিযোদ্ধাদের ভাগ্যোন্নয়ন ও কল্যাণে সর্বদা তাদের পাশে থাকার চেষ্টা করবো, ইনশাআল্লাহ্।
এই আহবায়ক কমিটি আগামী দিনে উপজেলার মুক্তিযোদ্ধাদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে সকলের প্রত্যাশা।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক