হোম » সারাদেশ » রৌমারী সীমান্তে বিজিবির হাতে ১১২ বোতল মদ আটক 

রৌমারী সীমান্তে বিজিবির হাতে ১১২ বোতল মদ আটক 

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়’ এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দার তথ্যের ভিত্তিতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর নতুন বন্দর এলাকায় বাংলাবাজার বিওপি কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে বিজিবির টহলদল সীমান্ত পিলার ১০৬৪/৫ টি হতে উপজেলার সদর ইউনিয়নের চর নতুন বন্দর থেকে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১১২ পিস মদ  জব্দ করেছে বিজিবি সদস্যরা।
রবিবার ৩১ আগস্ট সহকারি পরিচালক ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জামালপুর (৩৫ বিজিবি‘র) ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুর রহমান জানান, চর নতুন বন্দর সীমান্ত নামক স্থান দিয়ে  ভারত হতে বাংলাদেশে পাচারের সময় বিশেষ বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৪/৫ টি হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর নতুন বন্দর এলাকা নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১১২ পিস  ভারতীয় মেডিসিন ও যৌন ট্যাবলেট আটক করতে সক্ষম হয়।  জব্দকৃত ভারতীয় মদ রৌমারী থানায় জিডি করত: ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করার প্রক্রিয়া চলমান।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে সীমান্ত সুরক্ষার দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ৩৫ বিজিবি সদস্যরা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!