
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নে র্যাব-১২ এর একটি সফল অভিযানে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি চৌকস দল বৃহস্পতিবার দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করে।
অভিযান চালানো হয় সদর উপজেলার এরুলিয়া মাঠ ফকির পাড়া গ্রামের রঞ্জু ইসলামের বসতবাড়িতে। অভিযানে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে রঞ্জু ইসলাম (৩৫), পিতা মোঃ বাদশা জিলাদার, সাং এরুলিয়া (মাঠ ফকির পাড়া) শাপলা সরদার (৪৮), পিতা মৃত ছপি সরদার, সাং এরুলিয়া শাহা পাড়া; এবং মহিউদ্দিন (৩২), পিতা মৃত শামসুল আলাম, সাং দক্ষিণ হাজীপাড়া, থানা ও জেলা কক্সবাজার – এই তিনজনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, আসামিদের কাছ থেকে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন, একটি সিমকার্ড এবং নগদ ৪,৩৭০/- টাকা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন এবং মোবাইল ফোনের মাধ্যমে গোপনে এই কার্যক্রম পরিচালনা করতেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা বদ্ধপরিকর। এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, “আপনার এলাকা যদি মাদকমুক্ত দেখতে চান, তাহলে র্যাব-১২ কে তথ্য দিন।”

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক