হোম » সারাদেশ » দেশ ও জাতির কল্যাণে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: অধ্যক্ষ আব্দুল হক

দেশ ও জাতির কল্যাণে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: অধ্যক্ষ আব্দুল হক

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি.
‎বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আব্দুল হক বলেছেন, “দেশ ও জাতির কল্যাণে আমাদের সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সামাজিক নৈতিকতা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের সম্মিলিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন।”‎
‎শুক্রবার (২৯ আগস্ট) সকালে বগুড়া ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী-সুধী সমাবেশ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‎
‎তিনি আরও বলেন, “বর্তমান সময়ে জাতিকে সঠিক পথে পরিচালিত করতে হলে ইসলামি মূল্যবোধকে ধারণ করে গণমানুষের পাশে দাঁড়াতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় একমাত্র ইসলামই পারে কার্যকর ভূমিকা রাখতে।”‎
‎সমাবেশে সভাপতিত্ব করেন নিমগাছী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহসীন আলী। ‎প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব দবিবর রহমান।
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রভাষক মোঃ আতাউর রহমান এবং ধুনট উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আমিনুল ইসলাম।
‎সমাবেশটি পরিচালনা করেন নিমগাছী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হযরত আলী। ‎এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী মাস্টার, ধুনট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফিরোজ আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী।‎
‎সমাবেশে আনুষ্ঠানিকভাবে আগামী নিমগাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রভাষক মোঃ আতাউর রহমানের নাম ঘোষণা করা হয়।
‎আলোচ্য বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ: দেশ ও জাতির কল্যাণে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। ‎
‎ইসলামি মূল্যবোধ ও নৈতিকতা প্রতিষ্ঠার গুরুত্ব। ‎ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জনগণের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা। ‎স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জনসেবার অঙ্গীকার।
‎ভবিষ্যৎ পরিকল্পনা: ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ। ‎নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ বৃদ্ধি। ‎ইসলামি আদর্শে সমাজ গঠন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন।
‎জনসেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জন ও শান্তিপূর্ণ উন্নয়ন নিশ্চিতকরণ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!