হোম » সারাদেশ » দিনাজপুরের হিলিতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুরের হিলিতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হিলি প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলিতে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে  পালিত হয়েছে।
 উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আজ মঙ্গলবার(২০ আগস্ট) বিকালে ৫ টায় উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আলী হোসেনের নেতৃত্বে হিলি চারমাথা মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একাই স্থানে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইমানুয়েল সরকার মুক্তি।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ  সম্পাদক রেজা আহম্মেদ বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক,  যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহেদ আহমেদ ও সদস্য সচিব আব্দুর রাজ্জাক, পৌর মহিলা দলের নেত্রী শামসুন্নাহার টুনিসহ অনেকে ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!