হোম » জাতীয় » মহাখালী সাততলা বস্তিতে আগুন, ফায়ার সার্ভিসের ৭ ইউনিট নিয়ন্ত্রণে

মহাখালী সাততলা বস্তিতে আগুন, ফায়ার সার্ভিসের ৭ ইউনিট নিয়ন্ত্রণে

আওয়াজ ডেস্ক রিপোর্ট
রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে আগুন লাগার পর মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। এরইমধ্যে ৩টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে তীব্র যানজটের কারণে বাকি ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।”
এখনও পর্যন্ত আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে।

এদিকে বস্তিবাসীর অভিযোগ, সংকীর্ণ রাস্তা ও পানির পর্যাপ্ত উৎস না থাকায় আগুন নেভাতে সমস্যায় পড়ছে ফায়ার সার্ভিস কর্মীরা। স্থানীয়রা বাড়িঘর থেকে মালামাল সরিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!