
আওয়াজ অনলাই রিপোর্ট
সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হয়েছেন আলোচিত প্রশাসক মো. সারওয়ার আলম।
উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তা এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে সিলেট জেলার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়।
মো. সারওয়ার আলম বাংলাদেশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি দীর্ঘদিন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে বিশেষ পরিচিতি লাভ করেন। রাজধানীর বিভিন্ন স্থানে ভেজালবিরোধী অভিযান, অবৈধ দখল উচ্ছেদ, নকল ওষুধ ও খাদ্যে ভেজাল রোধসহ বহুল আলোচিত অভিযান পরিচালনার মাধ্যমে আলোচনায় আসেন।
পেশাদারিত্ব ও দুর্নীতিবিরোধী অবস্থানের জন্য তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। জনপ্রশাসনে সাহসী কর্মকর্তা হিসেবে তার পরিচিতি রয়েছে।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে