
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলমের সঙ্গে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার নেতৃবৃন্দ।
রোববার (১৭ আগষ্ট) বিকেল ৩ টায় অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে উপজেলার আইনশৃঙ্খলা ও উন্নয়নসহ সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। সেইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ সার্বিক বিষয়ে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন দলটির নেতাকর্মীরা।
এসময় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের সফলতাকে অটুট রাখতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর। এলাকার উন্নয়নসহ সকল সমস্যা সমাধানে অনান্য রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করে ইসলামী আন্দোলনও কাজ করছেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি হাফেজ মিজানুর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটির ফরিদপুর জেলা শাখার আহবায়ক মো. আব্দুল মালেক, সদস্য সচিব মোহাম্মদ ইমরান নাজির, ফরিদপুর-১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ওয়ালিউর রহমান রাসেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, সাধারাণ সম্পাদক মাওলানা মো. আবু বক্কর, সহ-সভাপতি মো. হাদী জসিম উদ্দিন ও বাংলাদেশ মুজাহিদ কমিটির আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি ক্বারী মো. আক্কাস প্রমুখ।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার